‘সুপার সিঙ্গেল’ কনা, জানালেন কেমন সঙ্গী চান

বিবাহবিচ্ছেদের পর একাধিকবার নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা (Dilshad Nahar Kona)-কে ঘিরে। তবে প্রতিবারই এসব খবর অস্বীকার করেছেন গায়িকা। এবার নিজের বর্তমান সম্পর্কের অবস্থা নিয়ে আরও স্পষ্টভাবে কথা বললেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেকে ‘সুপার সিঙ্গেল’ বলে দাবি করেছেন কনা। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, কনা প্রেম করছেন—এমন যে খবর ছড়িয়েছে, সেটি সত্যি নাকি শুধুই গুঞ্জন?

প্রশ্নের জবাবে কোনো রাখঢাক না রেখেই কনা বলেন, ‘রিউমার।’

অর্থাৎ নতুন প্রেম নিয়ে ছড়িয়ে পড়া খবরকে আবারও গুজব বলেই উড়িয়ে দিয়েছেন এই সংগীতশিল্পী। একই সঙ্গে জানিয়েছেন, বর্তমানে তিনি পুরোপুরি একা। তবে ভবিষ্যতে কেমন একজন মানুষকে নিজের জীবনসঙ্গী হিসেবে দেখতে চান, সে কথাও লুকাননি কনা।

কনা বলেন, ‘আমি এমন একজন মানুষ চাই, যে আমাকে ভালোবাসবে। একদম কনার মতো আরেকজন মানুষ, যে শুধু আমার সঙ্গেই থাকবে।’

তার এই বক্তব্যে স্পষ্ট, আপাতত কোনো সম্পর্কে না থাকলেও ভবিষ্যৎ সঙ্গীর ক্ষেত্রে ভালোবাসা, মানসিক মিল এবং একনিষ্ঠতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান তিনি। নিজের মতো করে তাকে বুঝবে এবং শুধু তার সঙ্গেই থাকবে—এমন একজন মানুষকেই পাশে দেখতে চান কনা।

এর আগে গত বছরের জুন মাসে নিজের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন এই সংগীতশিল্পী। গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন (Golam Mohammad Iftekhar Gahin)-এর সঙ্গে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি।

বিচ্ছেদের পর বিভিন্ন সময় কনার নতুন প্রেম নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে প্রতিবারই সেসব খবরকে ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি। এবারও নিজের সম্পর্কের অবস্থা নিয়ে সরাসরি জানিয়ে দিলেন—তিনি এখন ‘সুপার সিঙ্গেল’।

বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কনা লিখেছিলেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা।’

এরপর জীবনের সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে নিজের উপলব্ধির কথাও জানিয়েছিলেন তিনি। কনা লিখেছিলেন, ‘জন্ম, মৃ’\ত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদও হয় তারই ইশারায়।’

একই পোস্টে শুভাকাঙ্ক্ষী ও কাছের মানুষদের উদ্দেশে নিজের বিবাহবিচ্ছেদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন কনা।

তিনি লিখেছিলেন, ‘আমার সব শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি।’

উল্লেখ্য, ২০১৯ সালে গোলাম মোহাম্মাদ ইফতেখারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কনা। ছয় বছরের দাম্পত্য জীবনের পর ২০২৫ সালের ১৬ জুন সেই সম্পর্কের আনুষ্ঠানিক ইতি টানেন তারা।

এরপর থেকে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা ও নতুন প্রেমের গুঞ্জনের মুখোমুখি হলেও কনা বরাবরই জানিয়েছেন, সেসব খবর সত্য নয়।

বর্তমানে নতুন কোনো সম্পর্কে না থাকলেও ভবিষ্যতে ভালোবাসার একজন মানুষকে জীবনে চান তিনি। তবে সেই মানুষটির সঙ্গে মানসিক মিল, ভালোবাসা ও একনিষ্ঠতার জায়গাটিই যে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ—সাম্প্রতিক সাক্ষাৎকারে সেই কথাই স্পষ্ট করলেন কনা।