সংরক্ষিত নারী আসনের জন্য এনসিপির মনোনয়ন প্রক্রিয়া শুরু, মনিরা শারমিন ও মাহমুদা আলম আলোচনায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসন নিয়ে রাজনৈতিক আলোচনা জোরদার হয়েছে। সংরক্ষিত নারী আসনে একজন প্রার্থী পাঠাতে পারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

এনসিপির মিডিয়া সমন্বয়ক মাহবুব আলম জানিয়েছেন, এই পদের জন্য দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম (মিতু) আলোচনায় রয়েছেন।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফলের সরকারি গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে মনোনয়ন, বাছাই, প্রত্যাহার ও ভোটের তারিখ নির্ধারণ করবে।

জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ ১৩ ফেব্রুয়ারি হয়েছে। এর ভিত্তিতে ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ও নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এখনও পর্যাপ্ত সময় রয়েছে।