আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য শুধুমাত্র ই-ভিসা ইস্যু করা হবে বলে জানিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন (British High Commission)। সোমবার হাইকমিশনের বার্তায় এই তথ্য প্রকাশ করা হয়।
বার্তায় বলা হয়েছে, ভিসা ইস্যু হওয়ার পর পাসপোর্টের তথ্য পাঠানো এবং ই-ভিসা যাচাইয়ের জন্য ইউকেভিআই (UK Visas and Immigration) অ্যাকাউন্ট তৈরি করা আবশ্যক। ভ্রমণের আগে এই তথ্য যাচাই করা জরুরি।
সকল তথ্য ইউকেভিআই অ্যাকাউন্টে হালনাগাদ হওয়ার পরই যুক্তরাজ্যে ভ্রমণ করা যাবে। উল্লেখ্য, ইউকেভিআই সেবা ব্যবহার করার জন্য কোনো অর্থ প্রদান করতে হবে না।


