ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে ঘু’\ষ নেওয়ার সময় খনি বিভাগের এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে হাতে-নাতে গ্রে’\প্তার করেছে রাজ্য ভিজিল্যান্স বিভাগ। এরপর তার বাড়িতে চালানো অভিযানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—আলমারি ভর্তি নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা (Anandabazar Patrika)।
গ্রে’\প্তার হওয়া ওই কর্মকর্তার নাম দেবব্রত মোহান্তি। তিনি ওড়িশার কটক সার্কেলের খনি বিভাগের ডেপুটি ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে দু’\র্নী’\তি ও অনিয়মের অভিযোগ উঠছিল। বিশেষ করে কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত ঘু’\ষ নেওয়ার অভিযোগ সামনে আসতে থাকায় তার ওপর নজরদারি শুরু করে রাজ্য ভিজিল্যান্স বিভাগ।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক কয়লা ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘু’\ষ নেওয়ার সময় তাকে হাতেনাতে গ্রে’\প্তার করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয় বলে জানানো হয়েছে।
গ্রে’\প্তারের পর তদন্তকারীরা তার তিনটি ঠিকানায় তল্লাশি চালান। এর মধ্যে ভুবনেশ্বরে তার ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি ট্রলিব্যাগ এবং আলমারিভর্তি বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সম্পদের পরিমাণ দেখে বিস্মিত হন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারাও।
তদন্ত কমিটির ধারণা, দেবব্রত মোহান্তির কাছে আরও নগদ অর্থ গোপনে লুকিয়ে রাখা থাকতে পারে। সে বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


