মো. মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে যোগদান

নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছেন। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হন।

ভেতরে প্রবেশ করার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আগে কাজ, পরে কথা হবে’। ডেপুটি গভর্নরসহ বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান।

গতকাল বুধবার আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর হিসেবে ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। তিনি চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে দায়িত্ব গ্রহণ করবেন।