বাস মালিক ও সমিতি সংগঠন যদি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চাঁদা গ্রহণ করে, সেটি বৈধ হতে পারে—কিন্তু অবৈধ উপায়ে কেউ চাঁ’\দা’\বা’\জি করলে তা কোনোভাবেই বৈধ হবে না এবং তা হতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার ঈদ পূর্ববর্তী নৌযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি সভা শেষে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, গত বছর নৌ ও সড়ক পথে ঈদযাত্রা তুলনামূলকভাবে ভালো ছিল। এবার আরও ভালোভাবে যাত্রীসেবা নিশ্চিত করার চেষ্টা করা হবে। তিনি বলেন, ঈদের আগে ও পরে পাঁচ দিন করে মোট ১০ দিন সড়ক ও নৌপথে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে।
তিনি আরও বলেন, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ঈদযাত্রায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা হয়রানি না ঘটে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

