চার হ’\ত্যা মামলাসহ পাঁচ মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দায়ের হওয়া চারটি হ’\ত্যা মামলাসহ মোট পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-কে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পাঁচ মামলার মধ্যে চারটিতে তাকে গ্রে’\ফতা’\র দেখানো হয়েছে। মামলাগুলো হলো—ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হ’\ত্যা, আব্দুর রহমান হ’\ত্যা, মো. ইয়াছিন হ’\ত্যা এবং পারভেজ হ’\ত্যা মামলা।

এ ছাড়া হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর একটি মামলা হয়েছে সদর মডেল থানায়।

আসামিপক্ষের আইনজীবী হিসেবে শুনানিতে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু।

গত বছরের ৯ মে ভোর রাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রে’\ফতা’\র করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রে’\ফতা’\র দেখানো হয়। একপর্যায়ে হাইকোর্ট পাঁচ মামলায় জামিন দেন।

তবে পরবর্তীতে আপিল বিভাগে সেই জামিন স্থগিত হয়ে যায়। এরপর ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রে’\ফতা’\র দেখানো হয়।