যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে দেশটির অন্যতম বৃহৎ মসজিদের এক ইমামকে লক্ষ্য করে গু’\লি চালানোর ঘটনা ঘটেছে। রমজান মাসে সোমবার সন্ধ্যায় নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় এ হামলার মুখে পড়েন তিনি। ঘটনাটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
হামলার শিকার ইমাম শুয়াইব দিন, যিনি ইউটা ইসলামিক সেন্টার (Utah Islamic Center)-এর নেতা। তিনি শারীরিকভাবে অক্ষত থাকলেও তার গাড়িতে একাধিক গু’\লি লাগে। গাড়ির উইন্ডশিল্ড এবং সামনের ও পেছনের আসনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিন জানান, সন্দেহভাজন ব্যক্তি তার বাড়ির বাইরে আগে থেকেই ওত পেতে ছিল। তার ভাষ্য অনুযায়ী, হামলাকারী তার বাসা, গাড়ি এবং সময়সূচি সম্পর্কে অবগত ছিল। প্রথমে তিনি ধারণা করেছিলেন তিন থেকে চার রাউন্ড গু’\লি ছোড়া হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থল থেকে আটটি গু’\লির খোসা উদ্ধার করেছে।
পুলিশ একটি সাদা যাত্রীবাহী গাড়ির ছবি প্রকাশ করেছে, যা এ ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে গ্রে’\ফতার করা হয়নি এবং হামলার উদ্দেশ্য সম্পর্কেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ইমাম দিন বলেন, তার কোনো ব্যক্তিগত শত্রু আছে বলে তিনি মনে করেন না। তবে সম্ভাব্য বিদ্বেষমূলক অপ’\রাধের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এটি ইসলামবিদ্বেষী হামলা হতে পারে।
এদিকে, কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (Council on American-Islamic Relations – CAIR) হামলাকারীকে গ্রে’\ফতারে সহায়ক তথ্যের জন্য ৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে। একই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
অন্যদিকে, নেইট ব্লুইন (Nate Blouin), যিনি ইউটা স্টেট সিনেটের সদস্য, ঘটনাটিকে ‘হ’\ত্যাচেষ্টা’ হিসেবে বর্ণনা করে একে ভয়াবহ ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘদিনের ইসলামবিদ্বেষী বক্তব্যের সঙ্গে এ হামলার সম্ভাব্য যোগসূত্রের ইঙ্গিতও দেন।
সূত্র: মিডল ইস্ট আই


