নরসিংদীতে কিশোরী ধর’\্ষণ ও হ’\ত্যা মামলায় বিএনপি নেতাকে বহিষ্কার, আরও দুই আসামি গ্রেপ্তার

নরসিংদীতে কিশোরী ধর’\্ষণ ও হ’\ত্যা মামলায় আহম্মদ আলী দেওয়ানকে ইউনিয়ন বিএনপির সহসভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত দলীয় চিঠিতে এ তথ্য জানানো হয়।

মামলার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এদিকে, প্রধান আসামি নূর মোহাম্মদ নূরা গাজীপুরের মাওনা থেকে এবং হযরত আলী নামের আরও এক আসামিকে ময়মনসিংহের গৌরিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক জানিয়েছেন, শুক্রবার রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে শুক্রবার দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে কিশোরী হত্যা মামলার মোট ৯ আসামির মধ্যে ৭ জনকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।