ছোট পর্দার অভিনেতা জাহের আলভী (Zaheer Alvi)-এর স্ত্রী ইকরা আ’\ত্মহ’\ত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এনটিভি অনলাইন (NTV Online)-কে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর পল্লবী থানা (Mirpur Pallabi Police Station)-র অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান।
তিনি জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে পল্লবী থানায় ফোন আসে। খবর পাওয়ার পরপরই থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, জাহের আলভী নামের এক অভিনেতার স্ত্রী আ’\ত্মহ’\ত্যা করেছেন। তবে বিস্তারিত তদন্ত ছাড়া এ বিষয়ে চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানান তিনি।
এদিকে অভিনেতা জাহের আলভী বর্তমানে নেপাল (Nepal)-এ অবস্থান করছেন বলে জানা গেছে। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কথা বলার মতো অবস্থায় তিনি এখন নেই।
জানা যায়, ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে পালিয়ে বিয়ে করেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। এই দম্পতির রিজিক নামে একটি পুত্র সন্তান রয়েছে।
