যু’\দ্ধবি’\রতি নয়—সংঘাত চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের, বি-২ বোমা হামলায় উত্তেজনা আরও তীব্র

চলমান যু’\দ্ধ ঘিরে কূটনৈতিক সমাধানের নানা আলোচনা চললেও আপাতত সে পথে হাঁটতে নারাজ ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি (Abbas Araghchi) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের দেশ কোনো ধরনের যু’\দ্ধবি’\রতিতে রাজি নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানে হামলা আরও জোরদার করেছে। যু’\দ্ধ শুরুর সপ্তম দিনে প্রথমবারের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বি-২ বোমারু বিমান থেকে বোমাবর্ষণ করার কথা জানিয়েছে ওয়াশিংটন।

বিশ্লেষকদের মতে, এখন পর্যন্ত কোনো পক্ষই কূটনৈতিক সমাধানের পথে এগোতে আগ্রহী নয়। বিশেষ করে ইরান এ বিষয়ে খুবই স্পষ্ট অবস্থান নিয়েছে। আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র বারবার কূটনৈতিক আলোচনার মাঝপথে ইরানের ওপর হামলা চালিয়েছে। তাই এই পরিস্থিতিতে যু’\দ্ধবি’\রতিতে যাওয়ার সুযোগ নেই।

একই সুর শোনা গেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (Masoud Pezeshkian)-এর বক্তব্যেও। তার ভাষ্য, যেহেতু যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই যু’\দ্ধ শুরু করেছে, তাই যু’\দ্ধবি’\রতির পথও তাদেরই খুঁজে বের করতে হবে।

সামরিক বিশেষজ্ঞরা বলছেন, বাহ্যিক ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হলেও কৌশলগত দিক থেকে এখন পর্যন্ত ইরানই কিছুটা এগিয়ে আছে। কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইরান ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি (Strait of Hormuz) এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এতে তেলনির্ভর বৈশ্বিক অর্থনীতিতে ইতোমধ্যে বড় ধরনের চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে তেহরান।

এরই মধ্যে শুক্রবার তেল আবিব (Tel Aviv)-এর প্রাণকেন্দ্রেও জোরালো হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা (Al Jazeera) জানিয়েছে, শহরের কেন্দ্রস্থলে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরাইলের প্রধান ও বৃহত্তম বিমানবন্দর বেন গুরিয়ন।

এ ছাড়া শুক্রবার ভূমধ্যসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন (USS Abraham Lincoln)-এ হামলার দাবিও করেছে ইরান। দেশটির দাবি অনুযায়ী, এতে জাহাজটি কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছে। একই সঙ্গে লেবাননের হিজবুল্লাহকে লক্ষ্য করেও হামলা অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলমান এই যু’\দ্ধে ইরানে অন্তত ১ হাজার ৩৩৮ জন নি’\হত হয়েছেন। তাদের মধ্যে মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীও রয়েছে।

বি-২ বিমান থেকে বোমাবর্ষণ
ইরানের রাজধানী তেহরান (Tehran)সহ বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। হামলার সপ্তম দিনে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র বি-২ স্টিল্‌থ বোমারু বিমান থেকে বোমা নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ওয়াশিংটন।

অন্যদিকে ইসরাইল জানিয়েছে, তারা ইরানের ওপর দ্বিতীয় ধাপের হামলা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ (Pete Hegseth) বলেছেন, ইরানে বোমাবর্ষণের তীব্রতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে চলেছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের বি-২ স্টিল্‌থ বোমারু বিমানগুলো ইরানের ভূগর্ভস্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোর ওপর ডজনখানেক ২ হাজার পাউন্ড ওজনের ‘পেনিট্রেটর’ বোমা নিক্ষেপ করেছে—যা ভূগর্ভে প্রবেশ করে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম।

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে হামলা
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।

সংস্থাটির ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূর পর্যন্ত এগিয়ে এসেছিল ইউএসএস আব্রাহাম লিংকন। সে সময় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখার ড্রোন হামলায় রণতরীটি ক্ষতিগ্রস্ত হয়।

খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র আরও জানান, হামলার পর রণতরীটি তার ডেস্ট্রয়ারগুলোর সঙ্গে দ্রুত সরে যায় এবং বর্তমানে এটি ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে।

এর আগে আইআরজিসি দাবি করেছিল, ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিংকনকে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।