ইরানের বিরুদ্ধে স্থল হামলা চালাতে ইরাক ও ইরানের কুর্দিদের ব্যবহারের একটি গোপন পরিকল্পনা করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ—এমন দাবি করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য স্থল হামলায় ইরাক ও ইরানের কুর্দি যোদ্ধাদের ব্যবহারের একটি গোপন পরিকল্পনা করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ—এমন তথ্য প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভেতরে স্থল অভিযান চালাতে কুর্দি গোষ্ঠীগুলোকে কাজে লাগানোর একটি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান না কুর্দিরা ইরান যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়ুক।
ট্রাম্প বলেন, কুর্দিরা এই যুদ্ধে যুক্ত হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং তিনি যুদ্ধকে আরও জটিল করতে চান না।
তিনি বলেন, “কুর্দিরা জড়িত হোক আমরা চাই না। কুর্দিদের প্রতি আমরা খুবই বন্ধুত্বপূর্ণ। আপনারা জানেন, যুদ্ধ এখন যতটা জটিল অবস্থায় আছে এরচেয়ে আর জটিল করতে চাই না।”
কুর্দিদের ইরানে পাঠানোর পরিকল্পনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি চান না কুর্দিরা এই যুদ্ধে অংশ নিক।
তিনি বলেন, “আমি চাই না কুর্দিরা ইরানে যাক। আমি চাই না তারা আহত হোক বা নিহত হোক। তাদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে।”
ট্রাম্প আরও বলেন, কুর্দিরা যুদ্ধে যেতে আগ্রহ দেখালেও তিনি তাদের নিরুৎসাহিত করেছেন।
তার ভাষায়, “তারা যুদ্ধে যেতে চায়। কিন্তু আমি তাদের বলেছি—না, আপনাদের যুদ্ধে চাই না। কুর্দিরা জড়িত না হয়েও এ যুদ্ধ অনেক জটিল হয়ে গেছে।”


