ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হ’\ত্যার মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রে’\ফতার করা হয়েছে। রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এসটিএফ জানায়, গোপন সূত্রে তারা জানতে পারে—বাংলাদেশে চাঁদাবাজি ও হ’\ত্যাসহ একাধিক গুরুতর অপরাধে জড়িত দুই বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তারা পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল এবং সুযোগ পেলে পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনাও করছিল।
এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ মার্চ রাত থেকে ৮ মার্চ ভোরের মধ্যবর্তী সময়ে বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭), পটুয়াখালীর বাসিন্দা এবং আলমগীর হোসেন (৩৪), ঢাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদি হ’\ত্যাকাণ্ডে জড়িত ছিলেন। ঘটনার পর তারা পালিয়ে গিয়ে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।
এরপর ভারতের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা শেষে তারা পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অবস্থান নেন এবং সেখান থেকে আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিলেন।
এই ঘটনায় ভারতে মামলা করা হয়েছে। গ্রে’\ফতার দুই আসামিকে সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। আদালত তাদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানা গেছে।
এর আগে গত ১৪ ডিসেম্বর একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে রিকশায় চলন্ত অবস্থায় গু’\লি করে পালিয়ে যায় দুজন। পরে তারা ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান বলে তথ্য পাওয়া যায়।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ময়মনসিংহের সাংবাদিক হোসাইন শাহিদ জানান, ফয়সাল ও আলমগীর প্রথমে একটি প্রাইভেট কারে মিরপুর থেকে আশুলিয়া হয়ে গাজীপুর এবং সেখান থেকে ময়মনসিংহে যান। পরে ময়মনসিংহে গিয়ে তারা ব্যবহৃত প্রাইভেট কার পরিবর্তন করেন।
পরবর্তীতে অন্য একটি প্রাইভেট কারে করে তারা উপজেলার ধারাবাজার পেট্রল পাম্পে পৌঁছান। সেখান থেকে স্থানীয় এক ব্যক্তি তাদের মোটরসাইকেলে করে ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যান। ওই ব্যক্তিকে এখনো আটক করতে পারেনি পুলিশ। তবে সীমান্ত এলাকায় অবস্থান করা আরও দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সাংবাদিকদের মতে, সীমান্ত পার করে ভারতে পৌঁছানোর পর তাদের আরেকজন রিসিভ করে নিয়ে যায়।
