ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের ৪৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ইনকিলাব মঞ্চ (Inqilab Mancha)-এর ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka) শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার (৯ মার্চ) ভোরে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের (Abdullah Al Jaber) স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে ৪৭ সদস্যের একটি আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফজলে রাব্বী সরকার (Md. Fazle Rabbi Sarkar) এবং সদস্যসচিব হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সাবিরা মারিয়াম মুশফি (Sabira Mariam Mushfi)-এর।

এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে নাজমুল ইসলাম ও মিলন হোসাইন, যুগ্ম সদস্যসচিব হিসেবে নূরে জান্নাত ফাতিমা ও নাফিস ইসতিয়াক আহাম্মেদ তালুকদার দায়িত্ব পেয়েছেন। দপ্তর সম্পাদক হিসেবে ইসফানুল ইসলাম, শিল্প ও সাহিত্য সম্পাদক হিসেবে মুজতবা জহির জিসান, মিডিয়া সম্পাদক হিসেবে আবু বকর তালহা, পরিবেশ ও পর্যটন সম্পাদক হিসেবে জায়েদ আল বাশার, স্কিল ও ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে হাছানুর রহমান শান্ত এবং ইন্টারন্যাশনাল এফেয়ার্স সম্পাদক হিসেবে মোহাম্মদ ফাতিন ইয়ামিন চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে।

এছাড়া কমিটির সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন— আবদুল্লাহ ফাহাদ, মো. মাহাবুবুল আলম, মুহাম্মাদ যায়েদ আব্দুল্লাহ, মোহাম্মদ কাইফ, মুহাম্মাদ আব্দুল্লাহ খান, ইন্তেসাম সাদিয়া, মো. মিফতা উল হুদা, গালিব আল দ্বীন, মো. জাহিদ হাসান ফকির, মুনতাসির বিল্লাহ, শাহাদা নুর তামিমা, আব্দুল্লাহ আল মাসুম, নাফিস ইসতিয়াক আহাম্মেদ তালুকদার, মারিয়া ফারজানা ইতি, মোয়াম্মার তাজওয়ার ইবনে বদর অরিস, মুজাহিদা আফরিন মজুমদার, সাদিয়া আফরিন, মরিয়ম খাতুন, আজমাঈন আদিব।

আরও রয়েছেন— সাদিয়া জাহান সাইফা, আব্দুল্লাহ আল মুবাশ্বির, মুহাম্মদ জোবায়ের ইসলাম, সুহাইল মাহদীন, সাইফুল আলম শান্ত, আবদুল্লাহ হাসান আরাফাত, মো. রেজাউল ইসলাম ফুয়াদ, সিয়াম হোসেন রাজীব, আবির হুসাইন, নাজিয়া সিদ্দিকা, নাকীব হাসান, শাহরিয়ার রহমান, আবদুর রহমান বর্ণ, তাসনিয়া বিনতে তালেব, সুমাইয়া শিমু ও মো. মুতাসীম বিল্লাহ তাহমীদ।

বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইনকিলাব, ইনসাফ, সততা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের আদর্শকে ধারণ করে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।