পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির (Ali Hossain Fakir) জানিয়েছেন, ভারতে গ্রে’\প্তার হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হ’\ত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ দুজনকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইজিপি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে দুই আসামিকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (ISPR) জানিয়েছে, ভারতে গ্রে’\প্তার হওয়া হাদি হ’\ত্যা মামলার দুই প্রধান আসামিকে দেশে ফেরানোর প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
আইএসপিআর আরও জানায়, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (DGFI)-এর দেওয়া তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি হ’\ত্যা মামলার দুই প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেন (৩৪)-কে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ (Bongaon) এলাকা থেকে গ্রে’\প্তার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, দুই আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় চলছে এবং কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের হস্তান্তরের বিষয়টি দ্রুত সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে।
