বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হ’\ত্যা’\কা’\ণ্ডের ঘটনায় জড়িত দুইজনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রে’\ফতা’\র করেছে পশ্চিমবঙ্গ পুলিশ স্পেশ্যাল টাস্ক ফোর্স (West Bengal Police Special Task Force)। গ্রে’\ফতা’\রের সময় তাদের কাছে কোনো বৈধ ভারতীয় নথিপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরপর আদালতে হাজির করা হলে বিচারক তাদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গ (West Bengal)-এর ভারত–বাংলাদেশ সীমান্তের কাছে বনগাঁ এলাকা থেকে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রে’\ফতা’\র করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হাদির হ’\ত্যা’\কা’\ণ্ডের পর তারা বাংলাদেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তাদের সঙ্গে আরও কেউ সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী কর্মকর্তারা।
এদিকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে বিবিসি বাংলা (BBC Bangla)-কে এক পুলিশ কর্মকর্তা জানান, এই দুই ব্যক্তিকে বাংলাদেশের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত রাজ্য পুলিশের এখতিয়ারের বাইরে।
তিনি বলেন, দুই দেশের প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে বিষয়টি দ্রুত নিষ্পত্তি হতে পারে।
অন্যদিকে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-দূতাবাস (Bangladesh Deputy High Commission Kolkata) জানিয়েছে, গ্রে’\ফতা’\র হওয়া দুই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করার জন্য তারা ভারত সরকারের কাছে কনসুলার এক্সেস চেয়েছে।
কনসুলার অ্যাক্সেসের মাধ্যমে কোনো বিদেশি নাগরিক গ্রে’\ফতা’\র হলে তার দেশের কূটনৈতিক প্রতিনিধি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে পারেন।


