ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নি’\হত—তাসনিমের দাবি ঘিরে প্রশ্নের ঝড়

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) নি’\হত হয়েছেন—এমন দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ (Tasnim News)। একই প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর (Itamar Ben-Gvir) আ’\হত হয়েছেন। তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

তাসনিম নিউজের প্রতিবেদনে মূলত একটি এক্স (সাবেক টুইটার) পোস্টের উল্লেখ করা হয়েছে। সেখানে দাবি করা হয়, মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার (Scott Ritter) নামের একটি অ্যাকাউন্ট থেকে ওই পোস্টটি করা হয়েছিল। সেই পোস্টে বলা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানে এবং ঘটনাস্থলেই তিনি নি’\হত হন। একই সময়ে বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন-গিভর, যিনি হামলায় আ’\হত হয়েছেন বলেও সেখানে দাবি করা হয়।

তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করা হয়েছে, সেটি সত্যিই স্কট রিটারের কি না—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে তথ্যটির সত্যতা নিয়েও তৈরি হয়েছে নতুন প্রশ্ন।

ফার্সি ভাষায় প্রকাশিত প্রতিবেদনে হামলার কোনো প্রত্যক্ষ প্রমাণ বা ক্ষয়ক্ষতির নির্ভরযোগ্য তথ্যও দেওয়া হয়নি। বরং কয়েকটি পরিস্থিতিগত বিষয় তুলে ধরে ঘটনাটিকে ইঙ্গিতপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে।

এর মধ্যে রয়েছে—নেতানিয়াহুর সাম্প্রতিক কোনো ভিডিও প্রকাশ না হওয়া, তার বাসভবনের আশপাশে নিরাপত্তা জোরদার নিয়ে ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদন, মার্কিন রাজনীতিক জ্যারেড কুশনার (Jared Kushner) এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কথিত সফর স্থগিত হওয়ার তথ্য। পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)-এর সঙ্গে নেতানিয়াহুর একটি ফোনালাপের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যদিও সেই কথোপকথনের তারিখ বা প্রেক্ষাপট স্পষ্ট করা হয়নি।

এদিকে এ ধরনের আলোচিত দাবির পরও ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। সরকারি নথি অনুযায়ী, নেতানিয়াহুর নামে সর্বশেষ বিবৃতি প্রকাশিত হয়েছিল গত ৭ মার্চ। সেদিন তিনি ইসরাইলের বিরশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আ’\হত ব্যক্তিদের দেখতে গিয়েছিলেন।

উল্লেখ্য, ইরানি গণমাধ্যমে নেতানিয়াহুর নি’\হত হওয়ার দাবি এই প্রথম নয়। এর আগেও ২ মার্চ কয়েকটি ইরানি সংবাদমাধ্যম একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছিল। তখন দাবি করা হয়েছিল, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় প্রধানমন্ত্রীর দপ্তর ধ্বংস হয়ে গেছে এবং সেই হামলায় নেতানিয়াহু নি’\হত হয়েছেন।

কিন্তু পরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিষয়টিকে গুজব হিসেবে উড়িয়ে দেয়। বিশেষ করে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া (Xinhua) সহ বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম তখন জানায়, এসব দাবি ভিত্তিহীন এবং যাচাইযোগ্য কোনো তথ্যের ওপর দাঁড়িয়ে নেই।