ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় সেবায় নিয়োজিতদের ভাতা কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সারা দেশে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের জন্য সরকার প্রদত্ত মাসিক ভাতা কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন তারেক রহমান (Tarique Rahman)।

বৃহস্পতিবার রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (Ministry of Information and Broadcasting) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ মার্চ সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন (Osmani Memorial Auditorium) প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।

সরকারের এই উদ্যোগের আওতায় দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষরা নিয়মিত মাসিক ভাতা পাবেন। সংশ্লিষ্টদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই ভাতা কার্যক্রম চালু করা হচ্ছে বলে জানা গেছে।