বাগেরহাটের মোংলায় স্বজনদের বুকফাটা কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস। যে বাড়িতে কয়েক দিন আগেও বিয়ের আনন্দ আর হাসির রোল উঠেছিল, সেই বাড়ির উঠানেই এখন পাশাপাশি রাখা হয়েছে ৯টি লা’\শ। এক পরিবারের এতগুলো প্রাণ একসঙ্গে নিভে যাওয়ার এই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারছেন না কেউই।
মোংলা (Mongla) পৌর শহরের সাত্তার লেনের বাড়িটিতে শুক্রবার (১৩ মার্চ ২০২৬) সকাল থেকেই মানুষের ঢল নেমেছে। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও দূর-দূরান্ত থেকে ছুটে আসা মানুষজন কেউ নিথর দেহগুলোর পাশে বসে বিলাপ করছেন, কেউ আবার নির্বাক দাঁড়িয়ে তাকিয়ে আছেন। কান্নার শব্দে পুরো এলাকাজুড়ে তৈরি হয়েছে শোকের ভারী পরিবেশ।
সেই উঠানেই রাখা হয়েছে পৌর বিএনপি নেতা আব্দুর রাজ্জাক (Abdur Razzak), তার ছেলে, মেয়ে, পুত্রবধূ ও নাতি-নাতনিদের লা’\শ। স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠছে চারপাশ। স্থানীয় অনেকেই বলছেন, এমন হৃদয়বিদারক দৃশ্য মোংলার মানুষ আগে কখনো দেখেনি।
পরিবারের স্বজনরা জানান, আনন্দের বিয়ের আয়োজন শেষ করে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে যে এমন মর্মান্তিক পরিণতি অপেক্ষা করছিল—তা কেউ কল্পনাও করেননি। মুহূর্তেই আনন্দমুখর সেই যাত্রা রূপ নেয় শোকের মিছিলে।
বৃহস্পতিবার গভীর রাতে খুলনা (Khulna) ও রামপাল (Rampal)-এর বিভিন্ন স্থান থেকে নি’\হ’\তদের লা’\শ এনে রাখা হয় মোংলার সাত্তার লেনের ওই বাড়িতে। এরপর থেকেই বাড়িটির উঠান যেন পরিণত হয়েছে শোকের সমুদ্রে। স্বজনদের কান্না, বিলাপ আর স্তব্ধ মানুষের ভিড়ে পুরো এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।


