মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়েছেন, ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খা’\মে’\নি সম্ভবত বেঁচে আছেন, তবে গুরুতর আহত। ইরানে সংঘাত শুরু হওয়ার পর থেকে খা’\মে’\নিকে জনসম্মুখে দেখা যায়নি।
বার্তা সংস্থা রয়টার্সকে বুধবার এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, নতুন সর্বোচ্চ নেতা সামান্য আঘাত পেয়েছেন, তবে তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তিনি সম্ভবত বেঁচে আছেন। আমার মনে হয়, তিনি গুরুতর আহত। তিনি সম্ভবত কোনো রকমে বেঁচে আছেন।’ এই সাক্ষাৎকার বৃহস্পতিবার রেকর্ড করা হয় এবং শুক্রবার সকালে প্রচারিত হয়।
দায়িত্ব গ্রহণের পর প্রথম বক্তব্যে মোজতবা খা’\মে’\নি স্পষ্ট করে বলেন, ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধে পিছু হটবে না। তিনি বলেন, ‘আমরা শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকব না।’ এছাড়া কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখার অঙ্গীকারও করেছেন তিনি।


