এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের মস্তিষ্কে অ’\স্ত্রো’\পচার শুরু, সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল (Evercare Hospital)-এ চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস (Mirza Abbas)-এর মস্তিষ্কে অ’\স্ত্রো’\পচার করার সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড।

আজ শুক্রবার (১৩ মার্চ) বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম (Dr. Rafiqul Islam) এ তথ্য জানান।

ডা. রফিকুল ইসলাম বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের মস্তিষ্কে অ’\স্ত্রো’\পচার করার সিদ্ধান্ত নিয়েছে। বিকেল ৩টা ১০ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

এর আগে সকালে তার সিটিস্ক্যান করা হয়। সেই রিপোর্টে অবস্থার অবনতি ধরা পড়লে দ্রুত একটি ভার্চ্যুয়াল মেডিকেল বোর্ড বসে। বোর্ডের সদস্যরা পরিস্থিতি পর্যালোচনা করে জরুরি ভিত্তিতে অ’\স্ত্রো’\পচার করার সিদ্ধান্ত নেন। এ বিষয়ে পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মেডিকেল বোর্ডে দেশের খ্যাতনামা নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। বোর্ডে আছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা।

এর আগে জুম্মার নামাজের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) এভারকেয়ার হাসপাতালে আসেন। এ সময় মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাকে মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত অবহিত করা হয়।

মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় তারেক রহমান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান ডা. রফিকুল ইসলাম।

প্রসঙ্গত, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।