মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম](https://sattobarta.com/tag/মিরপুর-শেরে-বাংলা-ক্রিকেট-স্টেডিয়াম) (Sher-e-Bangla National Cricket Stadium)-এ অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে গুরুতর চো’\ট পেয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার হুসাইন তালাত (Hussain Talat)। বাউন্ডারি লাইনে চার বাঁচানোর চেষ্টা করতে গিয়ে দেওয়ালে আঘাত পেয়ে মাঠেই পড়ে যান তিনি। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।
পাকিস্তানের দেওয়া ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। পেসারদের তোপে দলীয় ১৩ রানের মধ্যেই দুই উইকেট হারায় টাইগাররা। তানজিদ হাসান তামিম (Tanzid Hasan Tamim) ৭ বলে ১ রান এবং সাইফ হাসান (Saif Hasan) ১২ বলে ১২ রান করে আউট হন।
এরপর নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)-কে সঙ্গে নিয়ে ইনিংস গড়ার চেষ্টা করেন লিটন দাস (Litton Das)। তবে রানের খাতা খোলার আগেই শাহীন আফ্রিদি (Shaheen Afridi)-র বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শান্ত।
এরপর ক্রিজে আসেন তাওহিদ হৃদয় (Towhid Hridoy)। ইনিংসের ষষ্ঠ ওভারে মোহাম্মদ ওয়াসিম (Mohammad Wasim)-এর করা দ্বিতীয় বলে লিটন দাস অফ-সাইডে দারুণ একটি শট খেলেন। বলটি বাউন্ডারির দিকে গেলে সেটি বাঁচাতে দৌড় দেন পাকিস্তানি ফিল্ডার হুসাইন তালাত।
বাউন্ডারি লাইনের কাছ থেকে বলটি ভেতরে পাঠাতে সক্ষম হলেও শেষ পর্যন্ত চার হয়ে যায়। তবে বল ফিরিয়ে দেওয়ার পর নিজেকে সামলাতে পারেননি তালাত। বাউন্ডারি লাইনের কাছে গ্যালারির দেয়ালে আঘাত লেগে তিনি মাটিতে পড়ে যান।
ঘটনাস্থলে দ্রুত ম্যাচ রেফারি, ফিজিও ও মেডিকেল টিম ছুটে যান। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তালাত নিজে দাঁড়াতেও পারছিলেন না। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে আনা হয়।
স্টেডিয়ামের মূল গেটে নেওয়ার পর তাকে অ্যাম্বুলেন্সে তোলা হয় এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে এভারকেয়ার হাসপাতাল (Evercare Hospital)-এ পাঠানো হয়। জানা গেছে, আঘাতের ফলে তার কাঁধের হাড় স্থানচ্যুত হয়ে গেছে।
