‘বাংলাদেশকে আর পুরোনো বাংলাদেশে ফিরিয়ে নিতে চায় না তরুণ প্রজন্ম। কিন্তু আফসোস, এখনো জুলাই সনদ ও গণভোট নিয়ে আমাদের যুদ্ধ করে যেতে হচ্ছে’—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু (Dr Mahamuda Mitu)।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে জুলাই শ’\হীদদের নিয়ে শোক প্রস্তাবে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম (Nahid Islam)–এর বক্তব্যের পর দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা লিখেছেন।
ডা. মাহমুদা মিতু তার পোস্টে লেখেন, পাশে চোখ ভেজা হাসনাতই বাংলাদেশ—ওটাই আপনি কিংবা আমি। তিনি বলেন, সকাল থেকে বারবার তিনি নাহিদ ইসলামের বক্তব্য শুনেছেন এবং সেই বক্তব্য শোনার পর তার মনে যে অনুভূতি তৈরি হয়েছে, অনেকেরই হয়তো তা হয়নি।
তিনি আরও লেখেন, এই অনুভূতি মূলত বাংলাদেশের তরুণ প্রজন্মের—যাদেরকে জুলাই আন্দোলন রাজনীতি সম্পর্কে সচেতন করেছে। তার ভাষায়, এই প্রজন্ম আর কখনো বাংলাদেশকে পুরোনো অবস্থায় ফিরিয়ে নিতে চায় না।
তবে একই সঙ্গে তিনি আক্ষেপ করে বলেন, এখনো জুলাই সনদ ও গণভোটের মতো বিষয় নিয়ে লড়াই চালিয়ে যেতে হচ্ছে। পরিস্থিতি এমন যে, প্রয়োজনে জীবনও দিতে হতে পারে।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বেশি কথা বললে কখন কে মে’\রে ফে’\লে তার নিশ্চয়তা নেই। তিনি বলেন, এটি তাদের জন্য লজ্জার, যাদের ভেতরে জুলাইয়ের চেতনা নেই। যে জুলাইয়ের ওপর দাঁড়িয়ে আজ সরকার গঠন হয়েছে, সেই জুলাইকে অনেকেই হৃদয়ে ধারণ করে না—বরং কেবল চাপ এড়ানোর জন্য সেটিকে ব্যবহার করে।


