ব্রিটিশ ঘাঁটিতে ইরানের প্রতিশোধমূলক হা’\মলার চেষ্টা, সংঘাতে নতুন মোড়

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাত এবার নতুন মোড় নিয়েছে। সরাসরি ব্রিটিশ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে প্রতিশোধমূলক হা’\মলার চেষ্টা চালিয়েছে ইরান (Iran)। এর আগে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সতর্ক করেছিল—ওয়াশিংটনকে ঘাঁটি ব্যবহারের সুযোগ দিলে যুক্তরাজ্যের ভূখণ্ডও নিরাপদ থাকবে না।

এই প্রেক্ষাপটে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল (Wall Street Journal) এক প্রতিবেদনে জানায়, ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়া (Diego Garcia)-কে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান।

প্রতিবেদন অনুযায়ী, ইরান দুটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে সেগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। একটি ক্ষেপণাস্ত্র উড্ডয়নের সময়ই ব্যর্থ হয়। অন্যটি প্রতিহত করার জন্য একটি মার্কিন যুদ্ধজাহাজ থেকে এসএম-৩ ইন্টারসেপ্টর ছোড়া হয়, যদিও সেটি সফল হয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি।

ক্ষপেণাস্ত্র নিক্ষেপের নির্দিষ্ট সময় উল্লেখ করা না হলেও ঘটনাটি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে রয়টার্স (Reuters) জানায়, এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউস, ওয়াশিংটনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিকে লক্ষ্য করে হা’\মলার চেষ্টা ইঙ্গিত দেয় যে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পূর্বে ঘোষিত সীমার চেয়েও বেশি হতে পারে। যদিও এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটারের মধ্যেই সীমাবদ্ধ।

বর্তমান এই পরিস্থিতি মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, সংঘাতের এই বিস্তার ভবিষ্যতে আরও বড় ধরনের সা’\মরিক উত্তেজনার জন্ম দিতে পারে।