ইরানে যু’\দ্ধে মৃ’\ত্যুর সংখ্যা ১৯৩৭, শি’\শুসহ হতাহতের ভয়াবহ চিত্র

চলমান যু’\দ্ধে ইরানে প্রা’\ণহা’\নি ও ক্ষয়ক্ষতির সংখ্যা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী আলি জাফারিয়ান জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত ১ হাজার ৯৩৭ জন নি’\হত হয়েছেন।

তিনি আরও জানান, এই নি’\হতদের মধ্যে ২৪০ জন নারী এবং ২১২টি শি’\শু রয়েছে, যা সংঘাতের ভয়াবহতা স্পষ্ট করে তুলছে।

শুধু প্রা’\ণহা’\নি নয়, আ’\হতের সংখ্যাও আশঙ্কাজনক হারে বেড়েছে। জাফারিয়ানের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২৪ হাজার ৮ শতাধিক মানুষ আ’\হত হয়েছেন। তাদের মধ্যে প্রায় ৪ হাজার নারী এবং ১ হাজার ৬২১টি শি’\শু রয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে আ’\গ্রাসন শুরু করে ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। সেই সময় থেকেই টানা পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের মধ্যে রয়েছে অঞ্চলটি।

এই সংঘাতের সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর একটি ছিল একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন ক্ষে’\পণা’\স্ত্র হামলা, যেখানে অন্তত ৮০টি শি’\শু নি’\হত হয়। ঘটনাটি আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

বিশ্লেষকদের মতে, চলমান এই যু’\দ্ধ শুধু সামরিক সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এর প্রভাব সাধারণ মানুষের জীবনে ভয়াবহ মানবিক সংকট তৈরি করছে, যেখানে নারী ও শি’\শুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।