সালমার কণ্ঠে নতুন ফোক গান ‘তুমি মানুষ ভালা না’ প্রকাশের অপেক্ষায়

বাংলাদেশের জনপ্রিয় গায়িকা সালমা (Salma) আবারো তার কণ্ঠে নতুন গান প্রকাশের অপেক্ষায়। সম্প্রতি তার কণ্ঠে প্রকাশিত বিরহের গান ‘এমন ভালোবাসা চাই না’ শ্রোতা-দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সেই ধারাবাহিকতায় এবার সালমার কণ্ঠে শোনা যাবে ‘তুমি মানুষ ভালা না’ শিরোনামের একটি নতুন গান।

এর আগের একই শিরোনামের গান ‘মানুষ ভালা না’ সালমার কণ্ঠে প্রকাশ পেয়েছিল। নতুন গানটি আগের গানের অনুকরণে তৈরি হলেও শিরোনামে শুধু ‘তুমি’ শব্দটি যুক্ত করা হয়েছে। পুরনো গানটি লিখেছিলেন ও সুর করেছিলেন মামুন আফনান রুমী এবং শাহরিয়ার রাফাত, আর নতুন গানটির কথা লিখেছেন মামুন আফনান রুমী এবং সুর করেছেন সাগর। গানটি শিগগিরই ইউটিউবে মুক্তি পাবে।

সালমা বলেন, “একই গীতিকারের লেখা ‘মানুষ ভালা না’ গানটি শ্রোতা-দর্শকের মধ্যে ভালো লেগেছিল। আশা করি ফোক ঘরানার নতুন গান ‘তুমি মানুষ ভালা না’ ও শ্রোতাদের ভালো লাগবে। নতুন গানের কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মিউজিক ভিডিওটিও খুব সুন্দর হয়েছে। সব মিলিয়ে আমি ‘তুমি মানুষ ভালা না’ নিয়ে আশাবাদী।”

উল্লেখ্য, সালমার পূর্ববর্তী গান ‘এমন ভালোবাসা চাই না’-এর কথা লিখেছেন অনুরূপ আইচ এবং সুর করেছেন শরীফ আল দ্বীন।