লাক্স সুপার স্টারের এবারের আয়োজনকে ঘিরে তৈরি হয়েছে নতুন এক রহস্য। গালা অনুষ্ঠানের ঠিক আগমুহূর্তে নিখোঁজ হয়ে গেছে বিজয়ীর প্রতীক সেই বহুল আলোচিত ট্রফিটি।
স্বরোভস্কি ক্রিস্টালে তৈরি এই বিশেষ ট্রফিটি সম্প্রতি উন্মোচন করা হয়েছিল এবারের বিজয়ীর প্রতীক হিসেবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ট্রফিটি একটি সুরক্ষিত স্থানে সংরক্ষণ করা ছিল। তবে নিয়মিত পরিদর্শনের সময় হঠাৎ করেই বিষয়টি সামনে আসে—নির্ধারিত স্থানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ট্রফিটি।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই উদ্বেগ ও কৌতূহল ছড়িয়ে পড়েছে ভক্ত ও দর্শকদের মধ্যে। কীভাবে এমন একটি সুরক্ষিত স্থান থেকে ট্রফি উধাও হয়ে গেল, সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে।
এ বিষয়ে লাক্স বাংলাদেশ (Lux Bangladesh) জানিয়েছে, রহস্য উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে হারুন (Harun) এবং জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভ (Arefin Shuvo)-কে। তারা যৌথভাবে ট্রফিটি উদ্ধারে কাজ শুরু করেছেন।
গালা অনুষ্ঠানের আগে ট্রফিটি উদ্ধার করা সম্ভব হবে কি না—এখন সেটিই সবচেয়ে বড় প্রশ্ন। সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে রহস্যের ঘনঘটা।
এই রহস্যের সমাধান মিলবে খুব শিগগিরই। আগামী ৩ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চ্যানেল আই (Channel i)-এর পর্দায় উন্মোচিত হবে পুরো ঘটনার অন্তরালের গল্প।


