দেশে হা’\মের প্রাদুর্ভাব উদ্বেগজনক, ১৫ মার্চ থেকে মৃ’\ত্যু ৯৪

দেশে হা’\মের প্রকোপ ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হা’\মের লক্ষণ নিয়ে মোট ৯৪ জনের মৃ’\ত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃ’\ত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (Directorate General of Health Services)।

শুক্রবার (৩ এপ্রিল) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে সারা দেশে হা’\ম সন্দেহে ৫ হাজার ৭৯২ জন শিশুকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় ৭৭১ জনের শরীরে হা’\ম শনাক্ত হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে। এখানে এক দিনে ৩১৫ জন শিশু হা’\মে আক্রান্ত হয়েছে। অন্যদিকে, সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছেন রংপুর বিভাগে, যেখানে সংখ্যা মাত্র ৪২।

গত ২৪ ঘণ্টায় নতুন করে হা’\মের উপসর্গ নিয়ে ৯৪৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৪২ জনের শরীরে হা’\ম শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত রোগীদের মধ্যে সর্বোচ্চ ১৮ জন ঢাকা বিভাগের। উল্লেখযোগ্যভাবে, এই সময়ে ময়মনসিংহ বিভাগে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের পর দ্বিতীয় সর্বোচ্চ ৮ জন রোগী শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে। এছাড়া খুলনা ও সিলেট বিভাগে ৫ জন করে এবং চট্টগ্রামে ৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। বরিশাল ও রংপুর বিভাগে ১ জন করে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হা’\মের এই বিস্তার জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের সতর্ক সংকেত, যা মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন।