তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি: ট্রাম্প মানসিকভাবে ‘নিয়ন্ত্রণ হারাচ্ছেন’

তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অশ্লীল ভাষা ও ক্রমাগত হুমকি প্রমাণ করছে যে তিনি মানসিকভাবে ‘নিয়ন্ত্রণ হারাচ্ছেন’। অধ্যাপক ইজাদি ট্রাম্পের বর্তমান রাজনৈতিক অবস্থান এবং মানসিক অস্থিরতার বিষয়টি বিশ্লেষণ করেছেন।

অধ্যাপক ইজাদির মতে, ট্রাম্প প্রচণ্ড রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। তিনি আশা করেছিলেন মাত্র তিন দিনের মধ্যে ইরানে ‘রেজিম চেঞ্জ’ বা শাসনব্যবস্থা পরিবর্তন সম্ভব হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। এই ব্যর্থতা থেকেই ট্রাম্পের ভাষায় উগ্রতা ও কুরুচিপূর্ণ শব্দের বহিঃপ্রকাশ ঘটছে।

ইজাদি বলেন, ইরানের নেতৃত্ব আশা করছে যে ট্রাম্প সম্ভবত কোনো এক সময়ে নিজেকে ‘বিজয়ী’ ঘোষণা করে এই যুদ্ধের অবসান ঘটাবেন। তবে তিনি সতর্ক করেন, ট্রাম্পের মতো একজন নেতার সঙ্গে কোনো চুক্তি ইরানের জন্য লাভজনক হবে না। কোনো ইরানি রাজনীতিকের পক্ষে ট্রাম্পের হাতে দেশের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হবে ‘রাজনৈতিক আত্মহত্যা’, যা সাধারণ মানুষ কখনোই মেনে নেবে না।

ইরানের নীতিনির্ধারকরা তাই ক্রমবর্ধমান হুমকির মধ্যে অত্যন্ত সতর্কতার সঙ্গে পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছেন।