ওসমান হাদি হ’\ত্যা মামলার আসামি ফেরাতে সম্মতি ভারতের, দিল্লি বৈঠকে কূটনৈতিক অগ্রগতি

জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হ’\ত্যা মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে। মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মতি দিয়েছে ভারত। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of Foreign Affairs) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান (Dr. Khalilur Rahman) নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর (S. Jaishankar) এবং তেল ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri)-এর সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, আলোচনায় উভয় দেশই বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে।

ওসমান হাদির সন্দেহভাজন হ’\ত্যা’কা’\ণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করায় ভারত সরকারকে ধন্যবাদ জানান খলিলুর রহমান। একইসঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়ায় গ্রেপ্তারকৃত আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে উভয়পক্ষ একমত হয়েছে।

বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্যও বাংলাদেশ পক্ষ তাদের অনুরোধ পুনর্ব্যক্ত করে।

উল্লেখ্য, তিন দিনের সফরে মঙ্গলবার দিল্লিতে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। কূটনৈতিক ব্যস্ততায় ভরা এই সফর শেষে আগামীকাল (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) দুপুরে তিনি মরিশাসের উদ্দেশে দিল্লি ত্যাগ করবেন।