‘শেরপুরের স্থগিত আসন এবং বগুড়ার উপনির্বাচনে ব্যাপক ভোট ডা’\কা’\তি, ভোটকেন্দ্রে হামলা, দখল এবং জামায়াত নেতাকর্মীদের ওপর হা’\ম’\লা ও হ’\ত্যা’\চে’\ষ্টার প্রতিবাদে’ রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)।
শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম (Baitul Mukarram National Mosque)-এর উত্তর গেটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার (Mia Golam Parwar)।
সমাবেশে তিনি বলেন, বগুড়া ও শেরপুরের নির্বাচনের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে—দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। তার ভাষায়, বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচন ‘আওয়ামী দুঃশাসন’-এর এমন এক নজির স্থাপন করেছে, যা অতীতে বিএনপি আমলের মাগুরার নির্বাচনকেও ছাড়িয়ে গেছে।
তিনি অবিলম্বে বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল করে নতুন করে তফসিল ঘোষণার দাবি জানান। একই সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের ওপর হা’\ম’\লা চালিয়ে তাদের মৃ’\ত্যুর মুখে ঠেলে দেওয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন (Muhammad Selim Uddin)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম এবং দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নান।
সমাবেশে কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের আরও নেতারা উপস্থিত ছিলেন। পরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ করে।
