সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন, তেজগাঁওয়ে করবী হলে আয়োজন

সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৭ এপ্রিল) এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন (Mahdi Amin), প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী (Saleh Shibly)।

এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন (Atikur Rahman Rumon)-সহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরাও উপস্থিত থাকবেন।

জানা গেছে, সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে। পাশাপাশি দেশের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতেও বক্তব্য আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে অংশ নিতে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে।

সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে দুই মাসের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন পরিস্থিতি তুলে ধরতে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যা রাজনৈতিক ও প্রশাসনিক মহলে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।