নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হ’\ত্যা, জমিজমা বিরোধে জড়িত থাকার আভাস

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হ’\ত্যার ঘটনায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। জিজ্ঞাসাবাদের জন্য আটক পাঁচজনের কাছ থেকে প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার তরিকুল ইসলাম।

এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হ’\ত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত গৃহবধূ পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

পুলিশি হেফাজতে রয়েছেন নিহত হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন (৭০), তার বোন ডালিমা ও হালিমা, ভাগনে সবুজ রানা (২৫) এবং ভগ্নিপতি শহিদুল।

পুলিশ সুপার জানান, হ’\ত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং একাধিক তদন্ত সংস্থা তা বিশ্লেষণ করছে। পাশাপাশি আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদেও পাওয়া তথ্যগুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এসব তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এই হ’\ত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্তের স্বার্থে এখনই বিষয়টি নিশ্চিত করে বলা হচ্ছে না।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। প্রয়োজন হলে আরও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে ম’\রদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বুধবার (২২ এপ্রিল) ময়নাতদন্ত শেষে ম’\রদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাতে বাহাদুরপুর গ্রামের কৃষক হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা এবং তাদের দুই শিশু সন্তানকে গলা কেটে হ’\ত্যা করে দুর্বৃত্তরা। এই নৃশংস ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।