নিউমার্কেটে গু’\লি’\তে নি’\হত নাঈম আহমেদ টিটন—শীর্ষ সন্ত্রাসীদের অন্তঃকোন্দলের ইঙ্গিত

রাজধানীর নিউমার্কেট এলাকায় গু’\লি’\তে নি’\হত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। নি’\হত ব্যক্তি নাঈম আহমেদ টিটন, যিনি আশির দশকের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক বলেও জানা গেছে। ৫ আগস্টের পর তিনি জামিনে মুক্তি পান। ২০০১ সালে সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম ছিল দ্বিতীয় স্থানে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অন্তঃকোন্দল থেকেই এই হ’\ত্যা’\কা’\ণ্ড ঘটতে পারে।

ঢাকা মহানগর পুলিশ (Dhaka Metropolitan Police)-এর রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম জানিয়েছেন, নি’\হত ব্যক্তি নাঈম আহমেদ টিটন বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।

এর আগে মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে রাজধানীর নিউমার্কেট (New Market, Dhaka)-এর পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka)-এর শাহনেওয়াজ ছাত্রাবাস সংলগ্ন বটতলা এলাকায় মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গু’\লি চালায়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচ থেকে ছয়টি গু’\লি লাগে।

গুরুতর আ’\হত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (Dhaka Medical College Hospital)-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২৭ মিনিটে তাকে মৃ’\ত ঘোষণা করেন।

ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এর পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।