পশ্চিমবঙ্গে বিজেপি নেতার সহকারীকে গু’\লি করে হ’\ত্যা, চাঞ্চল্য মধ্যগ্রামে

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে চাঞ্চল্যকর গু’\লি হ’\ত্যার ঘটনায় নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-এর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)-এর মধ্যগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, চন্দ্রনাথ রথ দোহারিয়া এলাকা থেকে গাড়িতে করে ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে। এরপর খুব কাছ থেকে তার বুকে একাধিক গু’\লি চালানো হয়, যা ঘটনাস্থলেই পরিস্থিতিকে ভয়াবহ করে তোলে।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে নি’\হত ঘোষণা করেন। একই হামলায় তার গাড়িচালকও গু’\লি’\বি’\দ্ধ হন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মধ্যগ্রাম চৌমাথার কাছে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চন্দ্রনাথ রথের অতীত পেশাগত জীবনও ছিল উল্লেখযোগ্য। তিনি একসময় ভারতীয় বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। অবসর গ্রহণের পর তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী হিসেবে কাজ শুরু করেন এবং সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কার্যক্রম, বিশেষ করে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করছিলেন।

এই গু’\লি হ’\ত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।