বিয়ে’\র পিঁড়িতে বসতে যাচ্ছেন সাদিক কায়েম (Sadik Kayem)। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ— ডাকসু’র সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে পরিচিত এই ছাত্রনেতার বিয়ে’\র খবর এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
কে হচ্ছেন ডাকসু ভিপির জীবনসঙ্গী— এমন প্রশ্ন ঘুরছে নেটিজেনদের নানা আলোচনায়। জানা গেছে, সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি (Anika Forayezi)। পেশায় তিনি একজন চিকিৎসক।
আগামী ১৩ মে তাদের বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আনিকা ফরায়েজির বাড়ি কুমিল্লা (Cumilla) জেলার চৌদ্দগ্রাম উপজেলায়। পারিবারিকভাবেও তিনি একটি পরিচিত পরিবারের সদস্য। তার বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে।
সূত্রগুলো জানিয়েছে, বিয়ে’\র আকদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka) কেন্দ্রীয় জামে মসজিদে। এরপর রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হবে মূল বিয়ে’\র অনুষ্ঠান।
এদিকে বিয়ে’\র খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। ডাকসু নেতাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে বিভিন্ন পোস্ট ও শুভেচ্ছাবার্তা শেয়ার করছেন।
বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলাম (Mazharul Islam) তৈরি একটি বিয়ে’\র কার্ডের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর আলোচনা আরও তীব্র হয়ে ওঠে। অনেকেই কার্ডটি শেয়ার করে নবদম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন।
