ট্রাম্পের ঘোষণায় রাশিয়া-ইউক্রেন যু’\দ্ধে তিন দিনের যুদ্ধবিরতি

রাশিয়া-ইউক্রেনের চলমান যু’\দ্ধে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, আগামী ৯, ১০ ও ১১ মে এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।

ট্রাম্প লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি হবে। এই অনুরোধ সরাসরি আমার পক্ষ থেকে করা হয়েছে।” একইসঙ্গে তিনি রাশিয়া ও ইউক্রেনের নেতাদের এই প্রস্তাবে সম্মত হওয়ার জন্য ধন্যবাদও জানান।

ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এটি যু’\দ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ।

অন্যদিকে রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, মার্কিন প্রশাসনের সঙ্গে টেলিফোনে আলোচনার পর এই সমঝোতা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক ট্রাম্প-পুতিন ফোনালাপে দ্বিতীয় বিশ্বযু’\দ্ধে দুই দেশের ঐতিহাসিক মিত্রতার বিষয়ও উঠে আসে। পাশাপাশি বিজয় দিবসকে ঘিরে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়েও আলোচনা হয়।

এর আগে রাশিয়া ৯ মে বিজয় দিবস উপলক্ষে দুই দিনের একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। একই সময়ে ইউক্রেনও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, যদিও কিয়েভের অভিযোগ ছিল— মস্কো তখন সেটিকে গুরুত্ব দেয়নি।

নতুন এই সমঝোতা অনুযায়ী, তিন দিন সব ধরনের সামরিক অভিযান বন্ধ থাকবে। পাশাপাশি দুই দেশের মধ্যে এক হাজার করে মোট দুই হাজার বন্দি বিনিময়ের সিদ্ধান্তও হয়েছে। জেলেনস্কিও বন্দি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রাম্প বলেন, “আলোচনা চলছে। প্রতিদিনই আমরা সমাধানের আরও কাছে পৌঁছাচ্ছি। এটি হয়তো এই দীর্ঘ, প্রা’\ণঘাতী ও কঠিন যু’\দ্ধের শেষের শুরু হতে পারে।”

তবে শান্তি আলোচনার বড় বাধা এখনো কাটেনি। পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চল নিয়ে দুই পক্ষের অবস্থান এখনো বিপরীতমুখী। রাশিয়া চায় ইউক্রেন তাদের দখলে থাকা অঞ্চল ছেড়ে দিক। কিন্তু জেলেনস্কি স্পষ্ট জানিয়েছেন, ইউক্রেন নিজেদের নিয়ন্ত্রণাধীন কোনো ভূখণ্ড ছাড়বে না।