ইডেন কলেজে মধ্যরাতের বি’\ক্ষো’\ভ, ছাত্ররা বলছেন— ‘ছাত্ররাজনীতির ঠিকানা এখানে নয়’

রাজধানীর ইডেন মহিলা কলেজ (Eden Mohila College) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে গভীর রাতে বি’\ক্ষো’\ভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে কলেজের প্রধান ফটকের তালা ভেঙে বাইরে বেরিয়ে এসে তারা স্লোগান দিতে শুরু করেন।

বি’\ক্ষো’\ভ চলাকালে শিক্ষার্থীদের ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’— এমন স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে উত্তেজিত কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের একাধিক গেট ভেঙে ফেলারও চেষ্টা করেন।

শিক্ষার্থীদের একটি অংশ অভিযোগ করেন, ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। সেই প্রভাব বন্ধের দাবিতে তারা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নামিয়ে ফেলতে থাকেন। কয়েকটি ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার চেষ্টার ঘটনাও ঘটে।

এর আগে শনিবার সন্ধ্যার পর কলেজ গেটের সামনে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ স্লোগানটি রঙ দিয়ে মুছে ফেলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই ক্ষোভ ছড়িয়ে পড়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। পরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই ক্ষোভ রূপ নেয় বি’\ক্ষো’\ভে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ এখনও থামেনি।