লি’\ভা’\রজনিত জটিলতায় মা’\রা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার (Karina Kayser)। উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার পর চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’\ত্যু হয়। তার মৃ’\ত্যু’\র বিষয়টি নিশ্চিত করেছেন বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ (Kaiser Hamid)।
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই লি’\ভা’\র সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন কারিনা। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই (Chennai)-এ নেওয়া হয়। সেখানেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে যান এই তরুণ কনটেন্ট ক্রিয়েটর।
তার অকাল মৃ’\ত্যু’\তে শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করছেন।
কারিনা কায়সার সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বিভিন্ন কনটেন্ট নির্মাণের মাধ্যমে তরুণদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। অভিনয়ের পাশাপাশি নিজের স্বতন্ত্র উপস্থাপনা ও প্রাণবন্ত উপস্থিতির কারণে অল্প সময়েই জনপ্রিয়তা পান তিনি।
তার মৃ’\ত্যু’\তে পরিবার, বন্ধু ও সহকর্মীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।


