খু’\লনায় জমজ শিশু হ’\ত্যা মামলায় মা কণার যা’\বজ্জী’\বন কারাদণ্ড

খুলনা (Khulna)-য় জমজ শিশু হ’\ত্যা মামলার আলোচিত ঘটনায় মা কানিজ ফাতেমা কণাকে যা’\বজ্জী’\বন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল (Khulna Divisional Speedy Trial Tribunal)-এর বিচারক মো. মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত কানিজ ফাতেমা কণা তেরখাদা উপজেলার কুশলা গ্রামের শেখ খাইরুজ্জামান ওরফে খায়েরের মেয়ে। তিনি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মো. মাসুম বিল্লাহর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের উচ্চমান বেঞ্চ সহকারী মো. মাজহারুল ইসলাম (Md. Mazharul Islam)।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে কানিজ ফাতেমা কণার সঙ্গে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বাসিন্দা মো. মাসুম বিল্লাহর বিয়ে হয়। ২০২১ সালের ৭ ডিসেম্বর মোল্লাহাটের একটি ক্লিনিকে কণা জমজ দুই কন্যাশিশুর জন্ম দেন। পরে তিনি সন্তানদের নিয়ে বাবার বাড়ি তেরখাদার কুশলা গ্রামে চলে আসেন।

মামলার তথ্য অনুযায়ী, কণা একাধিকবার মোবাইল ফোনে স্বামীকে তাকে এবং শিশুদের শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। তবে স্বামী মাসুম বিল্লাহ বিষয়টি নিয়ে গড়িমসি করতে থাকেন। এরই মধ্যে ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি দুপুরে কণার ছোট বোন ফোন করে ভগ্নীপতি মাসুম বিল্লাহকে জানান, দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

খবর পেয়ে মাসুম বিল্লাহ দ্রুত শ্বশুরবাড়িতে যান। পরদিন সকাল ৬টার দিকে বাড়ির পারিবারিক পুকুর থেকে ভাসমান অবস্থায় জমজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুই শিশুর বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে তেরখাদা থানা (Terokhada Police Station)-য় স্ত্রী কানিজ ফাতেমা কণার বিরুদ্ধে হ’\ত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা তেরখাদা থানার সহকারী পরিদর্শক (এসআই) মো. এনামুল হক তদন্ত শেষে একই বছরের ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে জমজ শিশু হ’\ত্যা’\র জন্য মা কণাকেই দায়ী করা হয়।

আলোচিত এই মামলার রায়ে আদালত কণাকে দোষী সাব্যস্ত করে যা’\বজ্জী’\বন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।