অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে ঢোকার সময় সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির বিন শামস আ’টক

লালমনিরহাট (Lalmonirhat) জেলার পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামস (Sabbir Bin Shams)–কে আ’টক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুইটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে আ’টক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রাত আটটার দিকে বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাব্বির বিন শামস ভারত থেকে অবৈধপথে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। সীমান্ত এলাকায় তার চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আ’টক করে।

পুলিশের দাবি, আ’টকের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একাধিক পাসপোর্ট, যার মধ্যে দুইটি ছিল কূটনৈতিক পাসপোর্ট। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, অবৈধভাবে দেশে প্রবেশের পর স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তাকে আ’টক করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (Anti-Corruption Commission)–এর মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আ’টক সাব্বির বিন শামস আওয়ামী লীগ (Awami League) সরকারের আমলে চুক্তিভিত্তিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার পদেও কর্মরত ছিলেন।