সীমান্তে বাংলা’\দেশি নি’\হ’\তের ঘটনায় প্রতিবাদে হাতীবান্ধায় যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

লালমনিরহাট সীমান্তে বাংলা’\দেশি নি’\হ’\তের ঘটনার প্রতিবাদ এবং চলমান পরিস্থিতি পর্যবেক্ষণে হাতীবান্ধা সফরে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী (Nasiruddin Patwari)। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক হিসেবে তিনি আগামীকাল দলটির একটি প্রতিনিধি দল নিয়ে সীমান্ত এলাকায় যাবেন।

সোমবার জাতীয় নাগরিক পার্টি (National Citizens Party) এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিনিধি দলটি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গু’\লিতে নি’\হ’\ত সীমান্ত শহীদ মো. খাদিমুল ইসলামের কবর জিয়ারত করবে। পাশাপাশি আ’\হত ও নি’\হ’\ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং চলমান সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করবে দলটি।

এনসিপির প্রতিনিধি দলে আরও থাকবেন সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার (Miyaz Mehrab Talukdar), এম এম শোয়াইব (MM Shoaib), মোস্তাক আহমেদ শিশির, রাসেল আহমেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় প্রতিনিধি দলটি হাতীবান্ধায় পৌঁছাবে। এরপর সকাল ১১টায় সীমান্ত শহীদ মো. খাদিমুল ইসলামের বাড়িতে যাবে তারা।

সকাল সাড়ে ১১টায় নি’\হ’\ত ও আ’\হত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন এনসিপি নেতারা। দুপুর ১২টায় সীমান্ত শহীদ মো. খাদিমুল ইসলামের কবর জিয়ারত শেষে দুপুর ১টায় হাতীবান্ধা প্রেসক্লাব (Hatibandha Press Club)-এ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

সাম্প্রতিক সীমান্ত প’\রি’\স্থিতি এবং বিএসএফের গু’\লি’\তে বাংলা’\দেশি নি’\হ’\তের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।