খু’\লনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অ’\গ্নিকাণ্ড, আতঙ্কে জানালা দিয়ে লাফ রোগী-স্বজনদের

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (Khulna Medical College Hospital)-এর প্রধান ভবনের তৃতীয় তলায় ভয়াবহ অ’\গ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে হাসপাতালের ইমার্জেন্সি অপারেশন থিয়েটারের পাশের পোস্ট অপারেটিভ রুমে আ’\গুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

মুহূর্তের মধ্যেই আ’\গুন চারদিকে ছড়িয়ে পড়লে পোস্ট অপারেটিভ রুম, ইমার্জেন্সি ওটি এবং আশপাশের বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আ’\গুন লাগার পরপরই এসি এবং অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।

আ’\গুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস (Fire Service and Civil Defence)-এর চারটি ইউনিট। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টার পর আ’\গুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এদিকে আ’\গুন লাগার পর আতঙ্কিত হয়ে কয়েকজন তৃতীয় তলার জানালা থেকে নিচে লাফ দেন। রোগী ও নার্সদের উদ্ধারের সময় ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্যও আ’\হত হন। আ’\গুনে পোস্ট অপারেটিভ রুম ও ইমার্জেন্সি ওটি বিভাগের বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

আ’\হতদের মধ্যে হাসপাতালের নার্স রিপা ও শারমিনকে সিটি মেডিকেল কলেজ (City Medical College)-এ ভর্তি করা হয়েছে। এছাড়া আরও কয়েকজনকে বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ (Sarkar Masud) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আ’\গুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।