‘কালো মানিক’ উপহার দিয়ে আলোচনায় আসা সোহাগ মৃধা গ্রে’\প্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (Khaleda Zia)-কে ‘কালো মানিক’ নামে একটি গরু উপহার দিতে চেয়ে আলোচনায় আসা সোহাগ মৃধা (Sohag Mridha)-কে গ্রে’\প্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানা (Mirzaganj Police Station)-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান।

গ্রে’\প্তার হওয়া সোহাগ মৃধা মির্জাগঞ্জ (Mirzaganj) উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা। রোববার (১৪ জুন) তাকে গ্রে’\প্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ মৃধার বিরুদ্ধে একটি মারামারির মামলা এবং একটি পর্নোগ্রাফি আইনের মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। এর মধ্যে মারামারির মামলায় তিনি এক নম্বর এজাহারভুক্ত আসামি। অন্যদিকে পর্নোগ্রাফি আইনের মামলায় সহযোগী আসামি হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রে’\প্তার করা হয়েছে।

বর্তমানে সোহাগ মৃধা হেফাজতে থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান বলেন, মারামারি ও পর্নোগ্রাফি আইনের মামলায় সোহাগ মৃধাকে গ্রে’\প্তার করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের একটি গরু উপহার দিতে চেয়ে ব্যাপক আলোচনায় আসেন সোহাগ মৃধা। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। পরে খালেদা জিয়া উপহারটি গ্রহণ করলেও সোহাগের পরিবারের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে গরুটি ফেরত দেন।

পরবর্তীতে চলতি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ‘কালো মানিক’ নামের সেই গরুটি বিক্রি করেন সোহাগ মৃধা। এরই মধ্যে নতুন করে তার গ্রে’\প্তারের ঘটনায় এলাকায় আলোচনা শুরু হয়েছে।