শ’\হীদ সন্তানের মায়ের প্রসঙ্গে আইনমন্ত্রীকে স্পিকারের সতর্কতা, বাজেটে বরাদ্দ চাইলেন রোকেয়া বেগম

জাতীয় সংসদের (National Parliament) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আইনমন্ত্রী আসাদুজ্জামান-কে উদ্দেশ করে বলেছেন, তিনি একজন শ’\হীদ মাতা, বিষয়টি বিবেচনায় রেখে বক্তব্য দেওয়া উচিত।

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদে এ মন্তব্য করেন স্পিকার।

এদিন সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন জুলাই গণ-অভ্যুত্থানে শ’\হীদ শিশু জাবির ইব্রাহিমের মা ও নারী সংসদ সদস্য রোকেয়া বেগম। বক্তব্যে তিনি জুলাই স্মৃতি ফাউন্ডেশন (July Smriti Foundation)-এর কর্মীদের জন্য বাজেটে বরাদ্দের দাবি জানান।

রোকেয়া বেগম বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মীরা গত তিন মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। এ কারণে তাদের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা দরকার।

তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়া হলেও রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান তিনি।