জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)-র সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম (Gazi Nazrul Islam)-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচিত ‘ভিডিও’ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি (Zulkarnain Saer Khan Sami)।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টা ১৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক (Facebook) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে নিজের পর্যবেক্ষণ ও প্রশ্ন তুলে ধরেন।
পোস্টে জুলকারনাইন লেখেন, ‘কৌতূহলী মনের প্রশ্ন—এদের প্রভাবশালী নেতাদের খাসলত আর প্রভাবশালী ইউটিউবারদের খাসলত একই রকমের কেন? প্রভাবশালী নেতারাও বিভিন্ন কায়দায় কু’\কর্ম করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে, প্রভাবশালী ইউটিউবারদের অ’\শ্লী’\লতার ছবি-ভিডিও তাদের বান্ধবীরা ফাঁস করে দেয়।’
এ ধরনের ঘটনা কেন বারবার সামনে আসছে, সে বিষয়ে নিজের ধারণাও তুলে ধরেন তিনি। জুলকারনাইন লেখেন, ‘সম্ভবত নিয়ত ও খাসলত ভালো না হওয়ার কারণেই তাদের সঙ্গে এমনটা ঘটে।’
প্রভাবশালী নেতা ও ইউটিউবারদের এসব কর্মকাণ্ডকে ‘রাহুর গ্রাস’ হিসেবে উল্লেখ করে পোস্টের শেষাংশে একটি প্রশ্নও ছুড়ে দেন অনুসন্ধানী এই সাংবাদিক। তিনি লেখেন, ‘এই রাহুর গ্রাস হইতে তাদের কে মুক্ত করবে?’


