দিল্লি (Delhi)-র যন্তর মন্তর (Jantar Mantar)-এ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লা’\ঠি’\চার্জ ও দ’\মন-পী’\ড়নের অভিযোগের প্রতিবাদ জানিয়ে এবার বলিউডের শীর্ষ তারকাদের নীরবতার সমালোচনা করেছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। চলমান ইস্যুতে প্রভাবশালী তারকাদের অবস্থান নিয়ে কড়া ভাষায় কটাক্ষও করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার (The Wire)-কে দেওয়া এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ বলেন, বলিউডের অনেক প্রভাবশালী তারকা দেশের চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুলছেন না। তাদের এই নীরবতা বোঝাতে একটি প্রবাদ টেনে তিনি বলেন, ‘মুখে হাড় গোঁজা থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না। যখনই মুখ থেকে হাড়টি খসে পড়বে কিংবা তাদের দাঁত ভেঙে যাবে, কেবল তখনই তারা ডাকতে শুরু করবে।’
বলিউড তারকারা নিজেদের নীরবতার বিনিময়ে কোনো ধরনের সুবিধা নিচ্ছেন কি না—এমন প্রশ্নের জবাবেও দ্বিধা করেননি নাসিরুদ্দিন শাহ। তিনি বলেন, ‘অবশ্যই। সেটাই হচ্ছে। তবে তারা আর কত দিন এভাবে নিজেদের গুটিয়ে রাখবে, তা সময়ই বলে দেবে।’
এর আগে গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানান এই বর্ষীয়ান অভিনেতা। শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযান ও বলপ্রয়োগের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘সবকিছুর হিসাব রাখা হবে।’
ভিডিও বার্তায় নাসিরুদ্দিন শাহ আরও বলেন, ‘যখন কোনো অশিক্ষিত বা অজ্ঞ ব্যক্তি দেশের নেতৃত্বে থাকে, তখন সে চায় পুরো দেশও যেন তার মতো অজ্ঞ, অবুঝ ও প্রশ্নহীন হয়ে উঠুক।’ একই সঙ্গে আন্দোলনকারীদের ওপর লা’\ঠি’\চার্জে অংশ নেওয়া মুখোশধারী পুলিশ সদস্যদের ভূমিকারও তীব্র সমালোচনা করেন তিনি।
এনইইটি (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের ডাক দেয়। শিক্ষক ও সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)-এর দীর্ঘ অনশনের পর এই আন্দোলন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
শিক্ষার্থীদের এ আন্দোলনের প্রতি ইতোমধ্যে বলিউডের আরও কয়েকজন তারকা সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন আলিয়া ভাট, সালমান খান, রিতেশ দেশমুখ ও শাবানা আজমি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আলিয়া ভাট লিখেছেন, ‘শিক্ষার্থীদের এই সাহস আমাকে বিনীত করেছে।’


