বিশ্বকাপ জয়ের পর ইয়ামালকে প্রেমিকা ইনেসের আবেগঘন বার্তা

স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছেন লামিন ইয়ামাল। আর আর্জেন্টিনাকে হারিয়ে দেশের হয়ে ঐতিহাসিক শিরোপা জয়ের পর ১৯ বছর বয়সী এই তারকার উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন তার প্রেমিকা ইনেস গার্সিয়া সান্তোস। বিশ্বকাপের পুরো আসরে গ্যালারিতে থেকে ইয়ামালকে সমর্থন জানানো ইনেস ফাইনালের উদ্‌যাপনেও ছিলেন তার পাশেই।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে (MetLife Stadium) অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে (Argentina) হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে স্পেন (Spain)। ম্যাচ শেষ হতেই মাঠজুড়ে শুরু হয় বিশ্বচ্যাম্পিয়নদের উচ্ছ্বাস। সেই আনন্দঘন মুহূর্তে লামিন ইয়ামাল (Lamine Yamal)-এর পাশে ছিলেন তার তিন বছর বয়সী ভাই কেইন এবং প্রেমিকা ইনেস গার্সিয়া।

পরে ইনস্টাগ্রামে ইয়ামালের একটি ছবি প্রকাশ করেন ইনেস গার্সিয়া সান্তোস (Ines Garcia Santos)। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘তুমি এটি সম্পন্ন করেছ। অভিনন্দন, আমার ভালোবাসা। তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন।’

স্প্যানিশ ফ্যাশন ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত ইনেস এবারের বিশ্বকাপজুড়েই আলোচনায় ছিলেন। স্পেনের প্রায় প্রতিটি ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে ইয়ামালকে সমর্থন দিতে দেখা গেছে তাকে। অধিকাংশ সময়ই তিনি পরেছিলেন ইয়ামালের নামসংবলিত জার্সি। মাঠে ইয়ামালের লড়াইয়ের সঙ্গে গ্যালারিতে ইনেসের উপস্থিতিও তাই সমর্থকদের নজর কেড়েছে।

বিশ্বকাপ শুরুর আগে থেকেই ইয়ামাল ও ইনেসের সম্পর্ক নিয়ে আলোচনা চলছিল। চলতি বছরের শুরুতে গ্রিসে একসঙ্গে ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে আসার পর তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে মে মাসে বার্সেলোনায় আয়োজিত একটি নৈশভোজে প্রথমবারের মতো প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় এই জুটিকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামালের সঙ্গে পরিচয়ের গল্পও জানিয়েছেন ইনেস। তিনি বলেন, ‘মানুষ হয়তো রূপকথার মতো কোনো গল্প শুনতে চাইবে। কিন্তু সত্যি হলো, সামাজিক যোগাযোগমাধ্যমেই আমাদের পরিচয়। মানুষ যতটা ভাবছে, তার চেয়েও অনেক আগে থেকেই আমরা একে অপরকে চিনি। দেখা করার আগে দীর্ঘদিন শুধু কথা বলেছি।’

বিশ্বকাপ ফাইনালের আগেও ইয়ামালকে উৎসাহ জানাতে ভোলেননি ইনেস। জাস্টিন বিবার (Justin Bieber)-এর হাফটাইম শোর ঘোষণা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে স্প্যানিশ ভাষায় তিনি লিখেছিলেন, ‘ফাইনালে পৌঁছাতে যা যা করা লাগে, সব করো। শুনছ? যা লাগে, তাই করো।’

চো’\ট কাটিয়ে নিজের প্রথম বিশ্বকাপে খেলতে নেমেছিলেন ইয়ামাল। টুর্নামেন্টের শুরুতে ছন্দ খুঁজে পেতে কিছুটা সময় লাগলেও ধীরে ধীরে স্পেনের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন তিনি। একটি গোল করার পাশাপাশি সতীর্থদের জন্য একাধিক গোলের সুযোগও তৈরি করেন এই তরুণ তারকা।

২০২৪ সালের ইউরো জয়ের পর এবার বিশ্বকাপের শিরোপাও হাতে তুললেন ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই স্পেনের হয়ে নিজের দ্বিতীয় বড় আন্তর্জাতিক শিরোপার স্বাদ পেলেন বার্সেলোনার এই ফুটবলার। আর সেই সাফল্যের মুহূর্তে প্রেমিকা ইনেসের আবেগঘন বার্তা তাদের সম্পর্ককে নতুন করে নিয়ে এসেছে আলোচনায়।