পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)-কে প্রায় ৩৩ মাস ধরে সম্পূর্ণ একাকী বন্দী করে রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ (United Nations)-এর নির্যাতনবিষয়ক বিশেষ প্রতিবেদক অ্যালিস জিল এডওয়ার্ডস। তিনি ইমরান খানের প্রতি অমানবিক আচরণ বন্ধ করে একজন কারাবন্দীর মানবিক অধিকার নিশ্চিত করার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অ্যালিস জিল এডওয়ার্ডস জানান, ইমরান খানকে একটি ছোট, জানালাবিহীন কক্ষে ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারির মধ্যে রাখা হয়েছে। অনেক সময় তাকে টানা দুই সপ্তাহেরও বেশি সময় ব্যায়াম কিংবা অর্থবহ মানবিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এডওয়ার্ডস বলেন, এ ধরনের বন্দিত্ব জাতিসংঘের ‘ম্যান্ডেলা রুলস’-এর সুস্পষ্ট লঙ্ঘন। কারাগারে বন্দিদের মর্যাদা ও মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত এই নীতিমালায় দিনে ২২ ঘণ্টা বা তার বেশি সময় অর্থবহ মানবিক যোগাযোগ ছাড়া একাকী বন্দিত্বকে ‘সোলিটারি কনফাইনমেন্ট’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। টানা ১৫ দিনের বেশি সময়ের একাকী বন্দিত্বকে দীর্ঘমেয়াদি নির্জন কারাবাস হিসেবে বিবেচনা করা হয়, যা নি’\র্যা’\তন অথবা নিষ্ঠুর, অমানবিক ও মর্যাদাহানিকর আচরণের পর্যায়ে পড়তে পারে।
লিংকডইনে দেওয়া এক দীর্ঘ পোস্টে এডওয়ার্ডস আরও জানান, ইমরান খান যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন এবং গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন—এমন প্রতিবেদন নিয়েও তিনি উদ্বিগ্ন। ২০১৩ সালের একটি দুর্ঘটনায় তার মেরুদণ্ডে আঘাত এবং ২০২২ সালের নভেম্বরে হ’\ত্যা’\চে’\ষ্টার সময় গু’\লি’\বি’\দ্ধ হওয়ার ঘটনার যথাযথ চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থা আরও জটিল হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
ইমরান খানের আন্তর্জাতিক গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সৈয়দ জুলফিকার বুখারি অভিযোগ করেন, আট মাসেরও বেশি সময় ধরে সাবেক প্রধানমন্ত্রীকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এবং কারও সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না। একই সঙ্গে তিনি ইমরান খান ও তার স্ত্রীর জন্য ন্যায্য বিচার এবং মৌলিক বন্দি অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান।
অন্যদিকে, ইমরান খানের কারাবাসের তিন বছর পূর্তি উপলক্ষে আগামী ৫ আগস্ট পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (Pakistan Tehreek-e-Insaf)-এর নেতাকর্মী ও তার পরিবার আদিয়ালা কারাগার অভিমুখে একটি প্রতিবাদ মিছিলের প্রস্তুতি নিচ্ছে। আন্দোলন আরও জোরদার করতে ইমরানের বোন আলিমা খান (Aleema Khan) ইতোমধ্যে খাইবার পাখতুনখাওয়া (Khyber Pakhtunkhwa)-এর বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচার চালিয়ে জনসমর্থন সংগঠিত করছেন।
এদিকে পাঞ্জাব সরকার লাহোরে মিছিল আয়োজনের অনুমতি দেয়নি। তবে পিটিআই জানিয়েছে, তারা আদালতের মাধ্যমে অনুমতি নেওয়ার চেষ্টা করবে। দলটির দাবি, ইমরান খানকে মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
২০২২ সালে ইমরান খান পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর দু’\র্নী’\তি, রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস এবং সন্ত্রা’\সবা’\দসহ একাধিক মামলায় কারাবন্দী হন। তিনি ও তার দল শুরু থেকেই এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। তবে পাকিস্তানি কর্তৃপক্ষ ইমরান খানের সঙ্গে দুর্ব্যবহার কিংবা চিকিৎসা থেকে বঞ্চিত করার অভিযোগ অস্বীকার করেছে।


