কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারের নামে কাউন্সিলর একরামুল হক হ’\ত্যা’\কা’\ণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া চার্জশিটভুক্ত আসামি ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ (Brigadier General Miftah Uddin Ahmed)-কে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (Inter-Services Public Relations-ISPR) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে কাস্টডিতে নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
২০১৮ সালে টেকনাফে কাউন্সিলর একরামুল হক (Ekramul Haque) হ’\ত্যা’\কা’\ণ্ডের সময় তিনি র্যাব-৭ (Rapid Action Battalion-7)-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সে সময় সেনাবাহিনীতে তার পদমর্যাদা ছিল লেফটেন্যান্ট কর্নেল।
